Nov 28, 2019

Degree Pass 1st Year Admission Circular. 2019-20

ডিগ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-0

degree, bba, bsc, bss, degree admission, degree admission circular, degree result, ba admission, bss adimission. ডিগ্রি ভর্তি কবে শুরু হবে?

ডিগ্রি ভর্তি ফরম ২০১৯-২০২০ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে   বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস [BA(Pass)], ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স [BSS(Pass)], ব্যাচেলর অব সায়েন্স [BSC (Pass)], ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ [BBS (Pass)], ব্যাচেলর অব মিউজিক [B music (Pass)], ব্যাচেলর অব স্পোর্টস [B sports (Pass)] ডিগ্রি পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ডিগ্রি পাস কোর্সে ভর্তি কার্যক্রম এর প্রাথমিক আবেদন ১৪ নভেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।


২০১৫/১৬/১৭ সালের মাধ্যমিক/দাখিল এবং ২০১৭/১৮/১৯ সালে উচ্চ মাধ্যমিক /আলিম পরীক্ষায় উত্তীর্ণ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন এর সুযোগ পাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ /২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিস্ট কলেজে ৩০ নভেম্বর এর মধ্যে অবশ্যই জমা দিতে হবে।



অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের তারিখ ১৪ নভেম্বর বিকাল ৪টা থেকে ২৮ নভেম্বর তারিখ রাত ১২টা পর্যন্ত।


প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে আবেদনকারীর স্বাক্ষরসহ করে কলেজে আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা দেয়ার সময়সীমাঃ ১৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

ডিগ্রি (পাস) এর রেজাল্ট দেখুন

প্রতিটি কলেজ জন্য আলাদা আলাদাভাবে মেধা তালিকা তৈরি করে প্রার্থীদের পছন্দক্রমের ঊর্ধ্বক্রম অনুযায়ী ১ম বর্ষ ডিগ্রী (পাস) শ্রেণীর কোর্স বরাদ্দ দেওয়া হবে।

ভর্তির ফলাফল পর্যায়ক্রমে
১) ১ম মেধা তালিকা 
২) শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকা ও কোর্স পরিবর্তনের মেধাতালিকা
৩) কোটা ও কোর্স পরিবর্তনের মেধাতালিকা 
এবং 

৪) রিলিজ স্লিপের মেধা তালিকা (প্রয়োজনে একাধিক বার) মাধ্যমে প্রকাশ করা হবে৷


সংশ্লিষ্ট কলেজ তাদের User ID ও Password ব্যবহার করে ভর্তির কোর্সওয়ারী ফলাফল দেখতে পারবে৷

অথবা, NU<space>ATDG<space>Roll No টাইপ করে ১৬২২২ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে।

NU ATDG 654321 send 16222

অথবা, কলেজ থেকে সরাসরি ফলাফল জানতে পারবে।


অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তির রেজাল্ট জানতে ভিজিট করুন।





No comments:

Post a Comment

আপনার মন্তব্যটি এখানে লিখুন, আপনার মন্তব্যটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ....