TOEFL Grammar বাংলা পর্ব - ২
আজ জানবো গ্রামারের আরো দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় Verb ও Complement. শুরু করার পূর্বে আবারো বলছি যারা এই টিউটোরিয়ালটি পড়ছেন, তারা সবাই অবশ্যই এটি পড়ার পাশাপাশি অনুশীলন করবেন। তাতে কি হবে, এতে করে আপনাদের মাথায় বিষয়টি পুরোপুরি সেট হয়ে যাবে।
আর যদি প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে করতে পারেন।Subject সম্পর্কে টোফেল গ্রামার পর্ব -১ থেকে ঘুরে আসুন।
VERB
Verb বাক্যে সরাসরি Subject কে অনুসরন করে; এটি সাধারণত বাক্যের কাজকে প্রকাশ করে থাকে। বিঃদ্রঃ প্রত্যেক বাক্যে অবশ্যই একটি Verb হবে। Verb হতে পারে একটি Single Word.
John drives too fast.
They hate spinach.
Verb হতে পারে একটি Verb Phrase। (Verb Phrase এ অবশ্যই একটি অথবা একের অধিক সহকারি Verb{Auxiliary Verb} এবং একটি মূল Verb{Main Verb} থাকবে). Auxiliary Verb টি অবশ্যই Main Verb পূর্বে বসবে।
(auxiliary__is; main verb__going)
Jane has been reading that book.
(auxiliaries__has, been; main verb__reading)
Verbs and Verb phrases এর কিছু উদাহরণঃ
She will go to Boston next week.Jane is very tall.
She must have gone to the bank.
Joe has gone home.
Mary is watching television.
It was raining at six o'clock last night.
COMPLEMENT
একটি complement verb কে পরিপূর্ণ করে। এটি প্রায় Subject মতই; কারণ এটি স্বাভাবিকভাবে Noun অথবা Noun phrase হয়ে থাকে; যাইহোক, এটি সাধারণত verb কে অনুসরণ করে থাকে যখন বাক্যটি Active Voice এ থাকে। বিঃদ্রঃ প্রত্যেক বাক্যে Complement হবে এমনটি নয়। কিন্তু complement কখনোই preposition দিয়ে শুরু হবে না। Complement টি What? অথবা Whom? এই প্রশ্নগুলোর উত্তরে আসবে।
Complement এর কিছু উদাহরণঃ
John bought a cake yesterday. (What did john buy?)Jill was driving a new car. (What was Jill driving?)
He wants to drink some water. (What does he want to drink?)
She saw John at the movies last night. (Whom did she see at the movies?)
They called Mary yesterday. (Whom did they call yesterday?)
He was smoking a cigarette. (What was he smoking?)
আজ এতোটুকুই, পরের পর্বে জানবো Modifier সম্পর্কে। পরের পর্বে যেতে নিচে ক্লিক করুন।
ধন্যবাদ

No comments:
Post a Comment
আপনার মন্তব্যটি এখানে লিখুন, আপনার মন্তব্যটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ....