টোফেল শিখুন বাংলায় পর্ব - ১
গত পর্বে আমরা টোফেল পরিচিতি জেনে ছিলাম। এ পর্বে আমরা জানবো গ্রামারের একটি মূল অংশ Subject এর বিস্তারিত।
টোফেলে কিভাবে আলোচনা করা হয় জানতে নিচে ক্লিক করুন।
SUBJECT
Subject হচ্ছে সরাসরি Active Voice [active voice কি তা পরে আলোচনা করা হবে] এর একটি অংশ; এটি ব্যক্তি অথবা বস্তু হতে পারে যা বাক্য সম্পাদন করে অথাবা বাক্যের কাজের জন্য দায়ী থাকে। বিঃদ্রঃ ইংরেজিতে প্রত্যেক বাক্যে অবশ্যই একটি সাব্জেক্ট হবে। ( তবে মাঝে মধ্যে নির্দেশমূলক বাক্যে সাব্জেক্ট নেই মনে হলেও একটি [তুমি] শব্দ উহ্য থাকে।) Subject টি হতে পারে একটি Single Noun.
Milk contains calcium.
অথবা Subject টি হতে পারে কোন Noun Phrase. Noun Phrase হলো Noun সহ কয়েকটি শব্দের সমষ্টি। ( কিন্তু এটা কখনই Preposition দিয়ে শুরু হবে না.)
That new red car is John's.
Subject এর আরো কিছু উদাহরণঃ
We girls are not going to that movie.George likes boats.
Mary, John, George, and I went to a restaurant last night.
The weather was very bad yesterday.
The chemistry professor canceled class today.
The bank closed at two o'clock.
It শব্দটি Noun এর স্থলে Pronoun হিসেবে কাজ করে অথবা Impersonal verb এর Subject হিসেবে কাজ করে। Subject টি যদি Impersonal verb এর হয়, তাহলে Pronoun টি প্রকৃতপক্ষে Noun এর স্থলে কাজ করে না, বরং এটা আদর্শগত প্রকাশ এর অংশ হিসেবে কাজ করে।
It is hard to believe that he is dead.
কিছু বাক্যে মূল Subject টি তার দৃশ্যমান হয় না। সেখানে There শব্দটি বিকল্প Subject হিবে কাজ করে। যেমন একটি Subject, যখন এটিকে প্রশ্নে রূপান্তর করা হয়। যাইহোক, এইসব স্থানে মূল Subject টি Verb এর পরে বসে, এবং অধিকাংশ Subject কে Verb নিয়ন্ত্রন করে।
এখানে there এরপর verb হচ্ছে singular, এই জন্য এরপরের (subject) a fire ও singular.
Was there a fire in that building last month?
was হচ্ছে verb আর a fire হচ্ছে subject.
There Were many students in the room.
এখানে there এর পরে were হচ্ছে verb যা plural, তাই (subject) many students ও plural.
Were there many students in the room?
were হচ্ছে verb আর many students হচ্ছে subject.
বুঝে না আসলে নিচের ছবিতে লক্ষ্য করুন
আজ এতটুকুই, পরের পর্বে জানবো গ্রামারের আরো একটি গুরুত্ত্বপূর্ণ অংশ Verb নিয়ে।
পরবর্তী অধ্যায়ে যেতে নিচে ক্লিক করুন।
ধন্যবাদ

No comments:
Post a Comment
আপনার মন্তব্যটি এখানে লিখুন, আপনার মন্তব্যটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ....